Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Sudipta Chakraborty: পর্দায় লেখিকার চরিত্রে ধরা দেবেন সুদীপ্তা! ছবির নাম কি?

Sudipta Chatterjee (File Picture)
Sudipta Chatterjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্য আসতে চলেছে সুদীপ্তা চক্রবর্তীর নতুন এক ছবি। যার পরিচালনায় রয়েছেন প্রমিতা ভৌমিক। যিনি কবি হিসেবে সুপরিচিত। এ বার বড় পর্দার জন্য ছবি করছেন এবং সেই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সুদীপ্তা। ছবির নাম 'অহনা'। যার গল্প এক লেখিকাকে নিয়ে। সেই চরিত্রেই অভিনয় করছেন সুদীপ্তা। 

ছবি সম্পর্কে সুদীপ্তা বলেছেন, ‘‘এক জন লেখিকার জার্নি নিয়ে ছবিটা। এই রকম চরিত্র আমি আগে করিনি। মহিলা পরিচালকের দৃষ্টিভঙ্গি দিয়ে আর এক মহিলাকে দেখা হচ্ছে। সব মিলিয়ে বিষয়টা আমাকে আকর্ষণ করল,’’

ছবিতে তিনটি পুরুষচরিত্র রয়েছে। তাদের সঙ্গে অহনার সম্পর্কও কাহিনির আর একটা দিক। সুদীপ্তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন জয় সেনগুপ্ত, শ্বশুরের চরিত্রে রয়েছেন সৌম্য সেনগুপ্ত। অহনার ছোটবেলার এক বন্ধুর চরিত্রে রয়েছেন প্রিয়ব্রত সেন সরকার। প্রমিতা জানালেন, তাঁর ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বাসবী ঘটক রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

You might also like!