Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Khan Family: নিজের সন্তানদের সাথে নিজের ছবি দেখেন শাহরুখ! কি প্রতিক্রিয়া শাহরুখের?

Khan Family (File Picture)
Khan Family (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপাতত নিজের আগামী ছবি ডাঙ্কির প্রচারে ব্যাস্ত শাহরুখ। এই ছবিতেই রাজকুমার হিরানির সঙ্গে প্রথম কাজ করছেন অভিনেতা। এর আগে পরপর দুটি অ্যাকশন ছবি উপহার দিয়েছেন শাহরুখ খান। তবে এটি একেবারেই অন্য ঘরানার ছবি। 

সম্প্রতি দুবাইতে অনুরাগীদের সঙ্গে সিনেমার প্রোমোশন চলাকালীন বেশ অন্যরকম মুডে ধরা দিলেন বলি বাদশা। ছবির পাশাপাশি উঠে এল তিন ছেলেমেয়ের কথা। বরাবরই শাহরুখ দাবি করেন পার্টি করার থেকে ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটানো তাঁর বেশি প্রিয়। ওদের পড়তে বসানো, নিজের মা-বাবার গল্প শোনানো-র মতো নানা কাজ করে থাকেন। শুধু তাই নয়, নিজের হাতে রেঁধেও খাওয়ান সুহানা-আব্রাম-আরিয়ানদের।

তবে এবার অভিনেতার মুখে শোনা গেল তাঁর সন্তানদের ঘিরে এক অন্যরকম কথা। ছেলে-মেয়েদের সঙ্গে বসে মাঝে মাঝে নিজের সিনেমাও দেখেন তিনি। শাহরুখের কথাতে, ‘আমি মাঝে মাঝে বিশ্বাসই করতে পারি না এতদিন কাটিয়ে ফেললাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মাঝে মাঝেই ওদেরকে ডেকে নেই একসঙ্গে বসে আমার সিনেমা দেখার জন্য।’

‘প্রথমদিকে যখন ওদের সিনেমা দেখাতাম, ওরাও খুব ভালো ব্যবহার করত। আর এখন সিনেমা দেখে বলতে বসে ‘বাবা তোমাকে দেখতে কেমন লাগছে’, ‘এ বাবা চুলটা এরকম হয়ে আছে’-র মতো নানা কথা। একটু অস্বস্তিই হয় ওদের মুখ থেকে এসব শুনতে।’ 

You might also like!