Breaking News
 
Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ Arjun Singh: ৫০ হাজার টাকা দিলেই ফ্ল্যাট! প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে চটকল শ্রমিকদের জন্য সুখবর

 

Entertainment

2 years ago

Ranveer-Deepika: দুই থেকে তিন হবেন 'রণদীপ'! পিতৃত্বকালীন ছুটিতে গেলেন রণবীর, ঝুলে গেল কোন কোন ছবি?

Ranveer-Deepika
Ranveer-Deepika

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিয়ের পর পাঁচটা বছর কেরিয়ারেই সময় দিয়েছেন অভিনেতা রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। চুটিয়ে দাম্পত্য উপভোগ করতে করতেই একের পর এক ছবির জন্য সাইন করেছেন জুটিতে। কিন্তু এবার দুই থেকে তিন হতে চলেছেন দীপিকা-রণবীর, বাড়ছে দায়িত্ব। সেপ্টেম্বরেই তাঁদের ঘরে আসবে নতুন অতিথি। তার আগে, পিতৃত্বকালীন বিরতি নিলেন রণবীর সিং। এই সময়টা, প্রেয়সীর পাশে থাকতে থামিয়ে দিয়েছেন হাতের বড় বড় প্রোজেক্ট।

তবে এর জেরে বেজায় বিপাকে ‘ডন ৩’ থেকে ‘শক্তিমান’, ‘বৈজু বাওরা’র মতো ছবির নির্মাতারা। গত বেশ কিছু দিন ধরেই, কাজ গোছাচ্ছিলেন বলিউডের পদ্মাবতী। নতুন কোনও ছবি তিনি আর হাতে নিচ্ছিলেন না। সেপ্টেম্বরের পর, লম্বা বিরতিতে থাকবেন। এবার বিরতি নিলেন রণবীরও। শোনা যাচ্ছে, আগামী বছর ঝুলিতে থাকা ছবিগুলির শ্যুট শেষ করবেন হবু বাবা।


You might also like!