Entertainment

2 years ago

Jacqueline-Sukesh: জ্যাকলিনের জন্য নবরাত্রিরের উপোস! প্রেমিকা’কে চিঠি সুকেশের

Jackline & Sukesh (File Picture)
Jackline & Sukesh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিল্লির তিহাড় জেলে আটক সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় আটক হয়েছেন তিনি। তাঁর প্রেমিকা বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এবং জ্যাকলিনের সাথে সম্পর্কে থাকার কারণেই চর্চিত তিনি।

এবার জেল থেকেই জ্যাকলিনের উদ্দেশ্যে চিঠি লিখলেন সুকেশ। তিনি ৯ দিনের নবরাত্রির উপোস রাখবেন তাঁর প্রেমিকা জ্যাকলিনের জন্য, তাও তুলে ধরলেন চিঠিতে।

‘বাঘিনী’ বলে লেখেন সুকেশ চিঠিতে জ্যাকলিনকে। লেখেন, ‘বাচ্চা তোমার দোহা-র শো তে তোমাকে সুপার হট আর সুন্দর লাগছিল। বাবু তুমি আমার বোমা, তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’

You might also like!