Entertainment

2 years ago

Sara Ali Khan: মাত্র দু-সপ্তাহে ওজন ঝড়িয়ে ফিট সারা! সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন সেই ছবি

Sara Ali Khan (File Picture)
Sara Ali Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের যেসমস্ত ফিটনেস ফ্রিক অভিনেত্রীরা রয়েছেন তাঁদের মধ্যে অন্যতম সারা আলি খান। কেরিয়ারে পা রাখার আগে নিজেকে ভেঙেছেন সারা। কঠোর শরীরচর্চার মাধ্যমে ৯৬ কেজি ওজন থেকে তিনি আজ ছিপছিপে অভিনেত্রী। তাঁর মত চেহারা পেতে চান বহু মহিলা। 

ইনস্টাগ্রামে সোমবার একটি স্টোরি পোস্ট করলেন সারা, সেখানে জানালেন মাত্র দু-সপ্তাহে কীভাবে পেটের মেদ ঝরিয়েছেন তিনি। তাঁর মন্তব্য, প্রথমে এই ছবি পোস্ট করতে এই দ্বিধা বোধ করছিলেন। তবে তিনি যা অর্জন করেছেন তার জন্য গর্ব বোধ করছেন। ছবিতে দেখা যাচ্ছে, জিমে যোগা ম্যাটের উপর বসে অভিনেত্রী। নিজের পেটের মেদ দেখাচ্ছেন।

ছবিটি পোস্ট করে সারা লিখেছেন, ‘সত্যি বলতে এই উপরের ছবিটা আপলোড করার সময় খানিকটা অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু নিজের উপর গর্ব হয় যখন মাত্র দু-সপ্তাহে নিজেকে পরিবর্তন করতে পারি। বাই বাই ছুটির ক্যালোরি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অপরাধবোধ থেকে নিজেকে দূরে রাখা। ফিটনেস একধরনের জার্নি। তাই চালিয়ে যেতে হবে’।

You might also like!