Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Tele Serial TRP : শুরুতেই বাজিমাত অপরাজিতা আঢ্য-র, প্রথম তিনে হল রদবদল

Tele Serial TRP
Tele Serial TRP

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ধারাবাহিকের টিআরপি তালিকা আসে প্রত্যেক বৃহস্পতিবার । তবে, এ সপ্তাহে গান্ধী জয়ন্তীর জন্য একদিন দেরিতে এল টিআরপি রেজাল্ট । আর এ সপ্তাহের টিআরপিতে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । শুরুতেই টিআরপি তালিকায় জায়গা করে নিল 'জল থই থই ভালবাসা' । তাহলে কি এবার পিছিয়ে গেল সূর্য-দীপা, জগদ্ধাত্রীরা ?

না, এ সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে অনুরাগের ছোঁয়া । প্রাপ্ত নম্বর ৯ । তবে, এবার প্রথমের থেকে দ্বিতীয়ের মধ্যে নম্বরের ফারাক অনেকটাই । চলতি সপ্তাহে যুগ্মভাবে দ্বিতীয় জগদ্ধাত্রী ও ফুলকি । সবাইকে চমকে দিয়ে সন্ধ্যাতারা উঠে এসেছে তিন নম্বরে । রেটিং ৭.৬ ।

চতুর্থ স্থানে নিজের জায়গা ধরে রেখেছে 'নিম ফুলের মধু' । এই প্রথম পাঁচে জায়গা করে নিল 'কার কাছে কই মনের কথা' । শুরুতেই বাজিমাত করেছে জল থই থই ভালবাসা । টিআরপি তালিকায় সপ্তম স্থানে রয়েছে অপরাজিতা আঢ্য-র ধারাবাহিক ।

ষষ্ঠ থেকে দশম হয়েছে যে ধারাবাহিকগুলি...

ষষ্ঠ- রাঙা বউ - (৭.০)সপ্তম- জল থই থই ভালোবাসা - (৬.৯)

অষ্টম- তুঁতে (৬.৭)

নবম- লাভ বিয়ে আজকাল (৬.৬)

দশম- হরগৌরী পাইস হোটেল (৬.৫)

স্টার জলসায় নতুন ধারাবাহিকের প্রোমো এসেছে ইতিমধ্যেই । নাম 'তুমি আশেপাশে থাকলে'। এদিকে, শুক্রবার থেকেই জি বাংলায় শুরু হচ্ছে 'দাদাগিরি' ।


You might also like!