Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Animal : ‘অ্যানিম্যাল’-এ রণবীরের মেশিন গান কী দিয়ে তৈরী করা হয়েছিল জানেন?

Ranveer's machine gun in Animal (Collected)
Ranveer's machine gun in Animal (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউড সুপারস্টার রনবীর কাপুরের অ্যানিমেলের অ্যাকশন সিকোয়েন্স বহুল প্রশংসিত হয়েছে বটে, তবে বিশেষ করে নজর কেড়েছে এই ‘অদ্ভূতদর্শন’ মেশিনগান!পর্দায় ভেসে উঠতেই দর্শকরা উল্লাসে ফেটে পড়েছেন। ‘অ্যানিম্যাল’-এর সেই মেশিন গানের নেপথ্যের গল্প জানেন?

বিশালাকৃতির সেই যন্ত্র কিনা ৫০০ কেজি স্টিলের তৈরি। একেবারে চকচকে, ঝকঝকে।  গুলির বৃষ্টি করে ঝাঁজরা করে দিচ্ছে শত্রুবাহিনীর শরীর। সিনে বিরতির আগে মোট ১৮ মিনিটের সেই রোমহর্ষক দৃশ্য সর্বত্রই চর্চায় উঠে এসেছে। সিনেমা দেখার পর সিংহভাগ দর্শকদের কৌতূহলই তৈরী হচ্ছে ওই মেশিনগানকে নিয়ে। প্রোডাকশন ডিজাইনার সুরেশ সেলভারাজন সম্প্রতি ওই দাবনযন্ত্রের নেপথ্যের গল্প ফাঁস করেছেন।

৫০০ কেজি স্টিল দিয়ে তৈরি ‘অ্যানিম্যাল’ ছবিতে ব্যবহৃত ওই মেশিনগান। সেলভারাজন জানান, “যখন যন্ত্রটা বানিয়েছিলাম, তখন পরিচালক সন্দীপ রেড্ডির ভাবনার কথা মাথায় রেখেছিলাম। ভাবিওনি যে ছবি রিলিজ কররা পর ওই মেশিনগান নিয়ে এত চর্চা হবে। তৈরি করতে সময় লেগেছিল ৫ থেকে ৬ মাস। প্রথম কনসেপ্ট ডিজাইন ছকে নিয়ে তারপর ধাপে ধাপে বানানো হয় ওই অস্ত্র। এরকম একটা জিনিস বানাতে চেয়েছিলাম যা বাজারে কোথাও পাওয়া যায় না। তাই কোনও রেফারেন্সও পাইনি তৈরির সময়ে। একশোরও বেশি মানুষ হাত লাগিয়েছিল ওই মেশিনগান বানাতে। ওজনও ৫০০ কেজির উপর।”

You might also like!