Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Shaharukh Khan : উইকএন্ডে জাওয়ান দেখার প্ল্যান আছে? সিনেমা হলে যাওয়ার আগে জেনে নিন কী কী চমক থাকছে এই ছবিতে

Shaharukh Khan in  'Jawaan' (Collected)
Shaharukh Khan in 'Jawaan' (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাঠান কে টেক্কা দিয়ে বক্স অফিস কাঁপিয়ে, রেকর্ড ব্যবসা করে  শুক্রবার রিলিস করেছে শাহরুখের ‘জওয়ান’। দেশের কোণায় কোণায় প্রথম দিন প্রথম শো দেখে দর্শকদের মত, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’। এই ছবি রয়েছে ভরপুর চমক। বলিউড ফিল্ম সমালোচকদের কাছ থেকে ইতিমধ্য়েই ৪.৫ স্টার পেয়েছে জওয়ান। তাঁদের কথায়, চিত্রনাট্য, এডিটিং এবং অভিনয়ে সব ছবিকে মাত দেবে শাহরুখের ‘জওয়ান’। শুধু তাই নয়, ছবির গল্পে রয়েছে অজস্ত্র টুইস্ট।

উল্লেখ্য, ফিল্ম সমালোচকরা জওয়ান থেকে বেছে নিয়েছেন ৫ চমককে।যে গুলির জন্যই দেখতে হবে এই ছবিটি। 

* বেশ কয়েকটা লুকে দেখা যাবে শাহরুখকে। আর প্রত্যেকটি লুকেই শাহরুখের এন্ট্রি চমকে দেওয়ার মতো। এমনকী, ট্রেলারে যে যে লুক দেখা গিয়েছে, তার বাইরেও রয়েছে শাহরুখের আরও একটি লুক। যা কিনা হতবাক করবে দর্শকদের।

** দ্বিতীয় চমক দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা, শাহরুখের পাশে মুগ্ধ করবেন নয়নতারাও।

*** তৃতীয় আকর্ষণ দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত। ছোট্ট চরিত্রে হলেও, কামাল দেখিয়েছেন দুই তারকাই।  

****ফ্ল্যাশব্যাকের দৃশ্য  ও শাহরুখের অভিনয় তো আছেই, সাথে মন কাড়বে দুর্দান্ত এডিটিং। 

***** খলনায়ক হিসেবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ‘জওয়ান’ ছবির বড় চমক। তাঁর অভিনয় কিন্তু এই ছবির অন্যতম ইউএসপি। 


You might also like!