Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Sara Khan: পাইলট প্রেমিকের সঙ্গে ব্রেকআপ বিগ বসের ঘরের সারার

Sara & Shantanu's breakup (Symbolic Picture)
Sara & Shantanu's breakup (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্টার প্লাসের এক জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বিদাই’-এর সূত্রে শিরোনামে  উঠে এসেছিলেন সারা খান। রাতারাতি জোটে সুপারস্টারের খেতাবও। বিগ বস ৪-এ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন সারা। বিগ বস ৪-এসারা ও তাঁর সেইসময়কার প্রেমিক আলি মার্চেন্ট চর্চায় ছিলেন।  বিগ বসের ঘরেই ‘নিকাহ’ সারেন দুজনে। তবে শো শেষ হতে না হতেই পথ আলাদা হয় দুজনের। দু-মাসেই ভেঙেছিল সেই ‘বিয়ে’।

গোটা ঘটনাকেই পাবলিসিটি স্টান্ট বলে কটাক্ষ করেছিল নিন্দকরা। এরপর দু-বার বিয়ে সেরে ফেলেছেন আলি, সারাও জড়িয়েছেন একাধিক সম্পর্কে। দীর্ঘদিন ধরেই পাইলট-হোটেল ব্যবসায়ী শান্তনু রাজের সঙ্গে সম্পর্কে ছিলেন সারা। ২০২৩ সালেই বিয়ে করবেন দুজনে, এমন খবরও শোনা গিয়েছিল। তবে বছর শেষের আগেই এল বিচ্ছেদের খবর। পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, ইনস্টাগ্রাম পোস্টে জানান সারা।

You might also like!