Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Matthew Perry Passed Away: অকালেই প্রয়াত আমেরিকান অভিনেতা ম্যাথু পেরি, স্নানঘর থেকে উদ্ধার নিথর দেহ

Matthew Perry  (File Picture)
Matthew Perry (File Picture)

 

লস অ্যাঞ্জেলেস, ২৯ অক্টোবর : অকালেই প্রয়াত হয়েছেন আমেরিকান অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথু পেরি। শনিবার (আমেরিকার সময় অনুযায়ী) লস অ্যাঞ্জেলেসের বাড়ির স্নানঘর থেকে উদ্ধার করা হয় অভিনেতার নিথর দেহ। মাত্র ৫৪ বছর বয়সে জীবনাবসান হয়েছে জনপ্রিয় তারকার। সংজ্ঞাহীন অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো 'ফ্রেন্ডস'-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন ম্যাথু।

তাঁর সংবেদনশীল কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভোলার নয়। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চ্যান্ডলারের চরিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাথু। পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করলেও ক্যামেরার নেপথ্যে কঠিন জীবন যাপন করতে হয়েছিল ম্যাথুকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন অভিনেতা। দীর্ঘ দিন সেই নেশার সঙ্গে যুঝেছেন তিনি। একাধিক বার রিহ্যাবেও যেতে হয়েছিল তাঁকে।

You might also like!