Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Zoya Akhtar on The Archies: আর্চিস নিয়ে নেপোটিজম বিতর্ক! মুখ খুললেন জোয়া

Joya Akhtar (File Picture)
Joya Akhtar (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জোয়া আখতার মানেই সুপার হিট ছবির সাথে নতুনত্ব। যার মধ্যে রয়েছে জিন্দেগি না মিলেগি দোবারা, গালি বয় আরও অন্যান্য ছবি। তবে তাঁর পরিচালিত শেষ ছবিটি নিয়ে বেজায় বিতর্ক বেঁধেছে। উসকে গিয়েছে নেপোটিজম বিতর্ক। এর মাঝেই ছবি নিয়ে মুখ খুললেন জোয়া। 

সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দ্য আর্চিস। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করলেন শাহরুখ কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, প্রমুখরা। আর সেটার জন্য দ্য আর্চিসকে কেন্দ্র করে উসকে গিয়েছে নেপোটিজম বিতর্ক।

এই বিতর্কে জোয়া বললেন,  'আমার মনে হয় এই বিতর্কটা বিশেষ সুবিধা, সুযোগ এবং সোশ্যাল ক্যাপিটাল নিয়ে। আমি এই রাগ বা ফ্রাস্ট্রেশনটা বুঝি, যাঁরা এই বিশেষ সুবিধাগুলো পান না তাঁদের এটা নিয়ে রাগ হওয়া স্বাভাবিক। তবে এটা নিয়ে কথা বলা উচিত। সবারই এক ধরনের শিক্ষা, চাকরি এবং সুযোগ পাওয়া উচিত। কিন্তু যখন কেউ বলে আমার ছবিতে সুহানা খানের থাকা উচিত নয় সেটা বেফালতু কথা কারণ ওকে আমার ছবিতে না নিলে যে বলছে কথাটা তার জীবন বদলাবে না। যেটা আপনার জীবন বদলাতে পারে সেটা নিয়ে কথা বলা উচিত।'

তিনি আরও বলেন, 'আমার বাবা এই জগতের সঙ্গে কোনও ভাবেই যুক্ত ছিলেন না, তবুও এসে কাজ করে এখানে নিজের পরিচিতি তৈরি করেছেন। আমি এই ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, আমি কী করতে চাই না চাই সেটা করার পূর্ণ অধিকার আমার আছে। আমার বাবার যাঁরা পরিচিত তাঁরা আমারও পরিচিত। তাহলে কি বলতে চান আমি চিত্রপরিচালক হতে চেয়েছি বলে বাবাকে অস্বীকার করব নাকি আমি যে পেশাটা ভালোবাসি বেছে নিয়েছি সেটা করব না? যদি এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিটা বাচ্চাও সিনেমার জগতে কাজ না করে তাহলে আপনার জীবন কোনও ভাবে বদলাবে না।'

তিনি আরও বলেন, 'নেপোটিজম তখন হয় আমি যখন পাবলিক বা অন্য কারও টাকা নিচ্ছি আমার বা আমার বন্ধু বা পরিবারের জন্য। কিন্তু আমার টাকা দিয়ে যখন কিছু করছি সেটা নেপোটিজম নয়। আমি আমার টাকা দিয়ে কী করব সেটা আপনি বলার কে? এটা আমার টাকা। আমি আমার টাকা আমার বোনপো বা দাদার ছেলের উপর খরচ করব কিনা সেটা আমার ব্যাপার।' 

You might also like!