Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Triptii Dimri: ‘অ্যানিম্যাল’-ই কপাল ফেরাল দীপ্তির!‘আশিকি ৩’ গেল দীপ্তির ঝুলিতে

Triptii Dimri (Collected)
Triptii Dimri (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দুরন্ত অভিনয় করা সত্ত্বেও ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’ সেই জনপ্রিয়তা দিতে পারেনি,কিন্তু ‘অ্যানিম্যাল’ হিট করার পরেই নতুন করে লাইমলাইটে চলে এসেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। 

ইনস্টাগ্রামের ফলোয়ার বেড়েছে তিনগুণ। একের পর এক বিজ্ঞাপন ও ছবির অফার ঝুলিতে। বলিউড সূত্রে খবর, কার্তিক আরিয়ানের সঙ্গে এবার জুটি বাঁধছেন তৃপ্তি। ‘আশিকি ৩’ ছবিতেই নাকি কার্তিকের বিপরীতে দেখা যাবে ‘অ্যানিম্যাল’-এর ‘ভাবি ২’-কে।

এই ছবির পরিচালনার দায়িত্বভার সামলাবেন অনুরাগ বসু। সঙ্গে থাকছে সংগীত পরিচালক প্রীতম। সোশ্যাল মিডিয়ায় কার্তিক আরিয়ান লিখেছিলেন, একটা দারুণ ছবি হতে চলেছে। অনুরাগ বসুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তখনই জানা গিয়েছিল, এই ছবির জন্য নায়িকার খোঁজ চলছে। নাম এসেছিল দীপিকা পাড়ুকোনেরও। তবে সব নায়িকাকে সরিয়ে এই ছবিতে জায়গা করে নিচ্ছেন তৃপ্তি।

১৯৯০ সালে মুক্তি পায়’ আশিকি’ ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। সে সময় ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নব্বইয়ের সেই আশিকি ছবির গান আজও সুপারহিট। সেই নস্ট্যালজিয়াকে সঙ্গে নিয়ে ২০১৩ সালে মুক্তি পায় আশিকি টু। এই ছবিতে জুটি বাঁধেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। ‘আশিকি ২’-ও বক্স অফিসে ঝড় তোলে। এই ছবির গান সবার কাছে প্রশংসায় পায়। অরিজিৎ সিংয়ের গাওয়া ‘শুন রাহা হ্যায় না তু’ সবার কাছেই জনপ্রিয় হয়।

You might also like!