Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Amitabh Bachchan : টিম ইন্ডিয়াকে আবেগী বার্তা অমিতাভের

Amitabh Bachchan (File picture)
Amitabh Bachchan (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বরিববাসরীয় সন্ধ্যায় প্রত্যাশা থাকলেও আশা পূরণ হয় নি কোটি কোটি ভারতবাসীর।স্বভবতই আশাহত টিম ইন্ডিয়ার সদস্যরাও। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার পাশে দাঁড়ালেন বিগ বি। সোশাল মিডিয়ায় লিখলেন মন ছুঁয়ে যাওয়া কথা।

সোমবার নিজের একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অমিতাভ। ছবিতে সাদা পুলওভার ও কালো ট্র্যাক প্যান্ট পরেছেন তিনি। অভিনেতার এক হাতে রয়েছে কালো ব্যান্ড। দেখে মনে হচ্ছে, হাতে কোনও চোট পেয়েছেন বিগ বি। কিন্তু কীভাবে বা কেন, তা জানা যায়নি। হাতটি ভাঁজ করে রেখেছেন বিগ বি। ফলে তা বুকের বাঁদিক ছুঁয়ে যাচ্ছে। এমন ছবির ক্যাপশনেই বলিউডের ‘শাহেনশা’ লিখেছেন, “না না না… টিম ইন্ডিয়া… এটাই শেষ নয়… তোমরা আমাদের গর্ব… তোমরা আমাদের হৃদয়, সেখানেই হাতটা রাখি….।”

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন দুয়েক আগে থেকেই X হ্যান্ডেলে ট্রেন্ডিং অমিতাভ বচ্চনের নাম। তিনি খেলা দেখলে ভারত জেতে না। একথা বলেই বিপাকে পড়েন সিনিয়র বচ্চন। অনেকেই তাঁকে ম্যাচ না দেখার নিদান দিয়েছিলেন। ভারতের হারের পর নতুন করে সমালোচনার মুখে পড়েন বিগ বি।

You might also like!