Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Entertainment

3 years ago

Amitabh again test Covid positive : অমিতাভ ফের কোভিডে আক্রান্ত, সান্নিধ্যে আসা সকলে পরীক্ষা করিয়ে নেওয়ার আহ্বান

amitabh again test covid positive
amitabh again test covid positive

 

মুম্বই, ২৪ আগস্ট: আবারও কোভিযে আক্রান্ত হয়েছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হয়েছেন বিগ বি। মঙ্গলবার রাতে অভিনেতা নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন। গত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।

মঙ্গলবার রাত ১১.২৫ মিনিটে টুইটে অমিতাভ লিখেছেন, ‘সবে মাত্র আমার কোভিড নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন বা আছেন তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

এর আগে ২০২০ সালের জুলাই মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিনেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দু’সপ্তাহের বেশি চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময় তাঁর পুত্র অভিষেকও কোভিড পজিটিভ হয়েছিলেন। তিনিও ভর্তি ছিলেন হাসপাতালে। কোভিড আক্রান্ত হন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যাও। তাঁরা বাড়িতেই নিভৃতবাসে ছিলেন।


You might also like!