Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Ranbir Kapoor on Alia Bhatt: রণবীরের প্রথম স্ত্রী নন আলিয়া! এ কি বললেন রণবীর?

Ranbir Kapoor & Alia Bhatt (File Picture)
Ranbir Kapoor & Alia Bhatt (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২২ সালে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রণবীর ও আলিয়া। গত বছরের এপ্রিল মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর এবং আলিয়া। এরপর তাঁদের জীবনে আসে নতুন সদশ্য। তাঁদের কোল আলো করে আগমন ঘটে মেয়ে রাহার। 

তাঁদের এই সুন্দর সংসার জীবনের মাঝে এ কি বললেন রণবীর? এক সাক্ষাৎকারে রণবীর বললেন আলিয়া নাকি তাঁর প্রথম স্ত্রী নন! তাহলে কে তাঁর প্রথম স্ত্রী? 

রণবীর কাপুর সম্প্রতি তাঁর ছবির প্রচারের জন্য ম্যাশেবল ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি সাক্ষাৎকারের মাঝে জানান আলিয়া তাঁর দ্বিতীয় স্ত্রী। কারণ এর আগে একবার তাঁর বিয়ে হয়ে গিয়েছে। যদিও তাঁর অজান্তে এবং তাঁর অনুপস্থিতিতে। ভাবছেন এটা কী করে সম্ভব? এদিন রণবীরকে প্রশ্ন করা হয় যে তাঁর ভক্তরা তাঁর জন্য এমন কিছু করেছেন যেটা ভীষণ অন্যরকম ছিল? উত্তরে অ্যানিম্যাল খ্যাত অভিনেতা বলেন, 'হ্যাঁ, একবার একটি মেয়ে আমার বাড়ির কাছে এসেছিল। সেখানে সে এসে আমার বাড়ির দরজার সঙ্গে বিয়ে করে যায়। পুরোহিত ডেকে এনে, দরজায় তিলক টিলক লাগিয়ে একেবারে বিয়ে করে যায়। আমি তখন বাড়িতেও ছিলাম না। পরে যখন শুনি অবাক হয়ে যাই। ফলে আলিয়া আমার প্রথম স্ত্রী নয়। কিন্তু আমি এখনও আমার প্রথম স্ত্রীকে দেখিনি।' অভিনেতার এই স্বীকারোক্তিকে সকলেই হাসিতে ফেটে পড়েছেন।

You might also like!