Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Oindrila-Ankush:নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর

Oindrila-Ankush
Oindrila-Ankush

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঐন্দ্রিলা-অঙ্কুশের প্রেমের কথা সকলেরই জানা। বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা। কবে, বিয়ে করছেন তা নিয়ে প্রশ্ন করেছেন বহুজন। তবে মেলেনি উত্তর। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর। এবার একসঙ্গে কাজ করবেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। কেরিয়ারের নতুন পদক্ষেপ নিতে চলেছেন তারা।

আগামী বছর আসছে অঙ্কুশের মির্জা। এই ছবির মধ্যে দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন অঙ্কুশ। আর অঙ্কুশের প্রযোজিত প্রথম ছবিতেই কাজ করবেন ঐন্দ্রিলা। সদ্য প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক। ছবিতে ঐন্দ্রিলার চরিত্রের নাম মুসকান। যার অর্থ হাসি। ঐন্দ্রিলার লুক প্রকাশ্যে এনেছেন অঙ্কুশ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করে লেখেন, এই নিষ্ঠুর দুনিয়ার সঙ্গে মুসকানের আলাপ করালাম। নাম শুনে ভুলে যাবেন না। ২০২৪-এ ওর সঙ্গে দেখা হচ্ছে।এদিকে অক্টোবর মাসে প্রকাশ্যে এসেছে মির্জা ছবির পোস্টার। খানিকটা দক্ষিণী ছবির ধাঁচে বানিয়েছেন মির্জা ছবির মোশন পিকটার। মুক্তি পেতেই বয়ে গিয়েছে প্রশংসা। সঙ্গে জুটেছিল কটাক্ষও।

মির্জা ছবির পোস্টারে দেখা গিয়েছিল মুখ ভর্তি দাঁড়ি, চোখে চশমা। খানিক পুষ্পা স্টাইলে হাজির হয়েছিলেন অভিনেতা। তাই মির্জা ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই অনেকে অঙ্কুশকে আল্লু অর্জুনের সঙ্গে তুলনা করেন। আল্লু অর্জুনকে নকল করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেবার ছবির পোস্টার শেয়ার করে অঙ্কুশ লিখেছিলেন, ‘নাম নয় Izzat চাই। watch him fight for respect to get a name in the world of crime.. get ready to meet him in 2024।’ এবার প্রকাশ্যে এল এই এই ছবিতে ঐন্দ্রিলার লুক। নিষ্ঠুর দুনিয়ার সঙ্গে আলাপ হল মুসকানের। প্রকাশ্যে এল ছবি।


You might also like!