Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Pori Moni : রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমণির জীবনে দ্বিতীয় ইনিংস শুরু, সুখবর দিলেন নায়িকা

Pori Moni
Pori Moni

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সুখবর দিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি । শরিফুল রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর নতুন করে জীবন শুরু করতে চলেছেন পরী । বলা চলে, এটা তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস । তাহলে কি নতুন করে কোনও সম্পর্কে জড়ালেন অভিনেত্রী ? না, সেরকম কিছুই নয় । বিষয়টা খোলসা করেই বলা যাক ।

 অভিনয়ে ফিরছেন বাংলাদেশের অভিনেত্রী । দুই বছর বিরতির পর আবারও সিনেমা করছেন । সম্প্রতি, তাঁর আসন্ন সিনেমা ‘ডোডোর গল্প’-এর ঘোষণা করলেন নায়িকা । প্রকাশ্যে এসেছে ছবির পোস্টারও । সিনেমায় এক মা-এর চরিত্রে দেখা যাবে তাঁকে । পরীমণি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ফেরার জন্য মুখিয়ে ছিলেন । অবশেষে ফিরতে পেরে তাঁদের ভাল লাগছে ।

উল্লেখ্য, ২০২১ সালে শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমণি । বিয়ের ১০ মাসের মাথায় পুত্র সন্তান রাজ্যের জন্ম দেন পরী । ততদিন পর্যন্ত সবই ঠিকঠাক ছিল । কিন্তু, তারপর থেকেই দু'জনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে । সম্প্রতি, সেপ্টেম্বর মাসেই স্বামী শরিফুল রাজকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন নায়িকা । এই পঞ্চমবার সংসার ভাঙল পরীমণির ।


You might also like!