Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Matthew Perry Funeral: অশ্রুজলে প্রিয় বন্ধুকে বিদায় ‘ফ্রেন্ডস’ পরিবারের

Matthew Perry (File Picture)
Matthew Perry (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শনিবার টিভি সিরিজ 'ফ্রেন্ডস' খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরির নিথর দেহ উদ্ধার হয় অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়ির বাথটাব থেকে। মাত্র ৫৪-তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই খ্যাতনামা অভিনেতা। অভিনেতার দেহ রাখা হয়েছে লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস পাড়ার ফরেস্ট লন সেমেন্ট্রিতে। এই সেমেন্ট্রি রয়েছে মাইকেল জ্যাকসন, লুসিল বল এবং এলিজাবেথ টেলর সহ অসংখ্য হলিউড এ-লিস্টার তারকার দেহ। সোমবার ম্যাথিউ পেরির শেষকৃত্যে হাজির হয়েছিলেন 'ফ্রেন্ডস’-এর বাকি পাঁচ সহ অভিনেতা। 'চ্যান্ডলার মুরিয়েল বিং' ওরফে ম্যাথিউ পেরি মারা যাওয়ার দিন কয়েক পরে তাঁর 'ফ্রেন্ডস' সহ-অভিনেতা জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্ল্যাঙ্ক এবং ডেভিড সুইমার যৌথ বিবৃতিতে অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছিলেন। যৌথ বার্তায় ম্যাথিউ পেরির মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করেছিলেন।

পেজ সিক্স জানিয়েছে, পেরির বাবা জন বেনেট পেরি এবং তাঁর সৎ বাবা কিথ মরিসনও অভিনেতার শেষকৃত্যে হাজির ছিলেন। টিএমজেড জানিয়েছে, সব মিলিয়ে, কালো পোশাক পরা প্রায় ২০ জন ব্যক্ত সমাধিস্থলের চারপাশে উপস্থিত হয়েছিল এবং জড়ো হয়েছি। রয়টার্সের তরফে ফরেস্ট হিলসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সাড়া মেলেনি।

You might also like!