Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Ranveer Singh Threat Case: ১০ কোটির হুমকি! রণবীর সিংকে টার্গেট করে বিষ্ণোই যোগে চাঞ্চল্য, তদন্তে মুম্বই পুলিশ

Ranveer Singh
Ranveer Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে ফের আতঙ্কের ছায়া। অভিনেতা রণবীর সিং-এর ফোনে ১০ কোটি টাকা চেয়ে হুমকিবার্তা আসার পর নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। গত ১০ ফেব্রুয়ারি পাওয়া ওই ভয়েস নোট ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। পাশাপাশি বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত রণবীর-দীপিকার বাংলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বাড়ানো হয়েছে তারকা দম্পতির ব্যক্তিগত সুরক্ষাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকির নেপথ্যে থাকতে পারে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী ‘হ্যারি বক্সার’, যার আসল নাম হরি চাঁদ। তদন্তকারীদের দাবি, ভয়েস নোটে শোনা কণ্ঠস্বর এই ব্যক্তিরই হতে পারে। অভিযোগ, বিদেশে বসে ভিপিএন ব্যবহার করে একাধিকবার এ ধরনের হুমকি ছড়িয়েছে সে। যদিও ফরেনসিক রিপোর্ট এখনও হাতে আসেনি, তবুও প্রাথমিক তদন্তে বিষ্ণোই যোগের ইঙ্গিত মিলেছে। উল্লেখ্য, এর আগেও একাধিক বলিউড তারকা এই গ্যাংয়ের নিশানায় এসেছেন। অভিনেতা সলমন খান-কে বারবার প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। পরিচালক রোহিত শেট্টি-র বাড়িতে গুলি চালানোর ঘটনাও সামনে এসেছে। এমনকি কৌতুক অভিনেতা কপিল শর্মা-র কানাডার ক্যাফেতেও হামলার দায় স্বীকার করেছিল এই গোষ্ঠী। 


তদন্তে উঠে এসেছে, সম্প্রতি রোহিত শেট্টির বাড়িতে হামলার পর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে বলিউডকে হুঁশিয়ারি দিয়েছিল। তাদের দাবি ছিল, এটি কেবল ‘ট্রেলার’। সেই প্রেক্ষাপটে রণবীর সিংয়ের কাছে ১০ কোটি টাকার দাবি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। মুম্বই পুলিশের অপরাধদমন শাখা ইতিমধ্যেই ডিজিটাল ট্র্যাকিং শুরু করেছে। সংশ্লিষ্ট নম্বর, ভয়েস স্যাম্পল এবং আন্তর্জাতিক কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, খুব শ্রীঘ্রই বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। বলিউডে একের পর এক তারকাকে টার্গেট করে এই ধারাবাহিক হুমকির ঘটনায় প্রশ্ন উঠছে—কেন বারবার চলচ্চিত্র জগতই নিশানায়? যদিও সেই উত্তর এখনও স্পষ্ট নয়। তবে আপাতত কড়া নজরদারির মধ্যেই রয়েছেন রণবীর ও তাঁর পরিবার। 


You might also like!