Breaking News
 
Government Employees Salary: পুজোর আগেই সরকারি কর্মীদের বড় সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, সঙ্গে বর্ধিত ডিএ NCPI’s New Panel: এনসিপিআইয়ের জাতীয় কমিটিতেও নেই সুদীপ-কাকলি! সিনিয়র সাংসদদের বাদ দিয়েই তালিকা প্রকাশ, তুঙ্গে চর্চা Mukundapur Chaos: মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমার! সংঘর্ষের পর ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেপ্তার Election Commission: SIR নিয়ে কমিশনেই মতপার্থক্য? জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে ‘অসহমতি’ ২ কমিশনারের, সরব তৃণমূল Maa Tara Express: দীর্ঘ প্রতীক্ষার অবসান! বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস, বিধায়কের মুখে ‘ডবল ইঞ্জিনের বেনিফিট’ Piyush Kanoria argument: তোলাবাজি-সিন্ডিকেট নিয়ে বিজেপির সভায় তুমুল উত্তাপ! শারদ্বতকে আঙুল তুলে প্রশ্ন পীযূষের

 

Country

11 months ago

Nepal flood : নেপালে বৃষ্টি ও ভূমিধসে মৃত ৪৯, গৃহহীন ২৫ হাজারের বেশি মানুষ

Nepal flood (symbolic picturte)
Nepal flood (symbolic picturte)

 

নয়াদিল্লি ও কাঠমান্ডু, ৬ অক্টোবর : ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ জনের, শুধুমাত্র ইলাম জেলায় মৃতের সংখ্যা ৩৮। অবিশ্রান্ত বৃষ্টিতে ঘরবাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগমাই জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত। গৃহহীন ২৫ হাজারের বেশি মানুষ। নেপালে মেচি হাইওয়ে সহ প্রধান সড়কগুলি অবরুদ্ধ হয়ে রয়েছে, যার ফলে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগের পরিপ্রেক্ষিতে নেপাল সরকার ৫-৬ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করেছে। উদ্ধারকাজ চলছে জোরকদমে। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

You might also like!