Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Tolabajir shows the gun in the sand pit:বাঁকুড়ায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে বালি খাদে তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ যুব নেতা

A youth leader close to the BJP MLA was arrested for showing a gun in the sand pit in Bankura.
A youth leader close to the BJP MLA was arrested for showing a gun in the sand pit in Bankura.

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বালি খাদে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের ঘনিষ্ঠ যুব বিজেপি নেতা বিকাশ ঘোড়ুইকে। বালি ঘাটের মালিকের অভিযোগের ভিত্তিতে বিজেপির ওই যুব নেতাকে গ্রেফতার করেছে ইন্দাস থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। গোটা ঘটনায় বিজেপি যুব নেতাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে বিজেপি।বাঁকুড়ার ইন্দাস ব্লকের একটি বালি খাদে গিয়ে সম্প্রতি কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক তথা কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের ঘনিষ্ঠ বিকাশ ঘোড়ুইয়ের বিরুদ্ধে। সম্প্রতি ইন্দাস ব্লকের একটি বালি ঘাটের মালিক ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর বুধবার রাতেই বিকাশ ঘোড়ুই নামের ওই বিজেপি যুব নেতাকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের দাবি, “বিকাশ ঘোড়ুই অত্যন্ত ভাল সংগঠক। তাঁর নেতৃত্বে ইন্দাস ও কোতুলপুরে বিজেপি যুব মোর্চা শক্তি বাড়াচ্ছে। তাতেই আশঙ্কিত হয়ে পুলিশকে কাজে লাগিয়ে শাসক দল মিথ্যা অভিযোগে বিকাশ ঘোড়ুইকে ফাঁদিয়েছে।” ঘটনা নিয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াই চলবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।বাঁকুড়ার ইন্দাস ব্লকের একটি বালি খাদে গিয়ে সম্প্রতি কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ ওঠে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সম্পাদক তথা কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের ঘনিষ্ঠ বিকাশ ঘোড়ুইয়ের বিরুদ্ধে। এদিকে বিজেপির বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহার দাবি, বিকাশকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। বহু দিন ধরে তিনি অবৈধ বালি খাদান বন্ধ করার দাবি জানিয়ে আসছিলেন। তাই পথের কাঁটা সরাতে পুলিশের সঙ্গে মিলে তৃণমূল বিকাশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। তবে এই ভাবে বিজেপিকে বাংলায় রুখতে পারবে না তৃণমূল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…