Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: ঝড়-বৃষ্টির সৌজন্যে ফিরল স্বস্তি, মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৯ এপ্রিল : ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সোমবার রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হয়, এই বৃষ্টির সৌজন্যেই মনোরম হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রাও অনেকটাই কমেছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম।

উচ্চচাপ বলয় ও অক্ষরেখার প্রভাবেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো সতর্কতাও জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ও হতে পারে। উত্তরবঙ্গেও আপাতত ঝড়-বৃষ্টি হবে।

You might also like!