Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Al Ahli reach Asian Champions League: আল-হিলালকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আল-আহলি

Al Ahli players celebrate after scoring a goal against Al Hilal in the Asian Champions League
Al Ahli players celebrate after scoring a goal against Al Hilal in the Asian Champions League

 

জেদ্দা, ৩০ এপ্রিল : মঙ্গলবার রাতে জেদ্দায় আল হিলালকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গেল আল আহলি। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটে পৌঁছে তারা প্রথম মহাদেশীয় শিরোপার স্বপ্ন দেখছে। ম্যাচের নবম এবং ২৭ মিনিটে যথাক্রমে রবার্তো ফিরমিনো এবং ইভান টোনির গোলে ম্যাথিয়াস জেসলের দল ২-০ গোলে এগিয়ে যায়। বিরতির ৩ মিনিট পর আল-হিলালির সালেম আল-দাওসারি ব্যবধান ২-১ করেন।

দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার কালিদু কুলিবালির দ্বিতীয় হলুদ কার্ডের ফলে ৪ বারের চ্যাম্পিয়ন দল আল-হিলালি শেষ ৩০ মিনিট ১০ জনের দল হয়ে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে আল-আহলির ফেরাস আল-ব্রিকান শেষের দিকে তৃতীয় গোলটি করে দলকে ৩-১ গোলে জয়ী করেন। তবে এরই মাঝে আল-হিলালি পেনাল্টি থেকে একটি গোল করতে ব্যর্থ হয়। আল-আহলি কখনও এশিয়ান শিরোপা জেতেননি, ১৯৮৬ এবং ২০১২ সালে ফাইনালে হেরেছিল। এবার নির্ধারক ম্যাচে স্বদেশী আল-নাসর অথবা জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের মুখোমুখি হবে। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে এই দল মুখোমুখি হবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…