Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: অসহ্য গরমে দুর্বিষহ অবস্থা দক্ষিণবঙ্গে, ঊর্ধ্বমুখী তাপমাত্রা

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১১ : ভ্যাপসা গরমে কাহিল হয়ে পড়েছে মহানগরী কলকাতা, শহর ও শহরতলিতেও অসহ্য গরম রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আপাতত এই গরম থেকে নিস্তার মিলবে না। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গে আপাতত তাপপ্রবাহ চলবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় জারি থাকবে গরমের অস্বস্তি। তবে চারটি জেলায় বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এখন গরম কমার কোনও সম্ভাবনা নেই। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে গরমের অস্বস্তি জারি থাকবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

You might also like!