Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Aamir Khan :ভারত-পাকিস্তান সংঘাত, নতুন সিদ্ধান্ত নিলেন আমির খান

Aamir Khan
Aamir Khan

 

নয়াদিল্লি: চলমান ভারত-পাকিস্তান সংঘাত প্রভাব ফেলছে বিনোদন দুনিয়াতেও। চলমান পরিস্থিতি বিবেচনায় অনেক প্রযোজকই তাঁদের সিনেমা মুক্তি দিয়ে সংশয়ে আছেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে দর্শক সিনেমা দেখতে হলে যাবে কি না, তা নিয়েই যত উদ্বেগ। এর মধ্যেই নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আমির খান। 

সেই ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘লাল সিং চাড্ডা’। এরপর বড় পর্দায় আর দেখা যায়নি আমির খানকে। চলতি বছর ‘সিতারে জমিন পার’ দিয়ে তিন বছর পর ফেরার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, বড় পর্দায় আমিরের ফেরা বিলম্বিত হতে পারে।

অনুরাগীরা অপেক্ষা করে ছিলেন তাঁর আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’-এর মুক্তির জন্য। ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির প্রথম ঝলক।

কিন্তু ভারত-পাকস্তান পরিস্থিতির কথা মাথায় রেখে ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন আমির। অভিনেতার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তে যা ঘটছে এবং দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন।’

প্রথমে এই ছবির ঝলক মুক্তি পাওয়ার কথা ছিল এপ্রিল মাসের শেষের দিকে। কিন্তু ২২ এপ্রিল পেহেলগামে হামলার কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়।

পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় গত মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’।

কেবল আমিরের সিনেমাই নয়, রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বির নতুন সিনেমা ‘ভুল চুক মাফ’ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ছবিটি বড় পর্দায় মুক্তির কথা থাকলেও এখন এটি সরাসরি মুক্তি পাবে ওটিটিতে।

You might also like!