Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

2 years ago

Plane Ticketদুই নাকি পাঁচ! বিমানে কত বছর বয়সী বাচ্ছাদের টিকিট লাগে না জানেন?

Plane Tickit for Children (Symbolic Picture)
Plane Tickit for Children (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আকাশপথে ভ্রমণ করতে অনেকেই ভালোবাসেন। বাচ্ছা-পরিবার নিয়ে সকলেই বিমানে চেপে ঘুরতে যেতে চান। তবে বাচ্ছাদের বিমানের ভাড়া লাগবে কি না! সেটা হয়ত জানেন না।

বিমান কর্তৃপক্ষ সূত্রে খবর,  ২ বছর বয়স পর্যন্ত যে কোনও বাচ্চাকে একটি শিশু বা ইনফ্যান্ট হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে। এক্ষেত্রে নিয়ম মাফিক এই বয়সের শিশুকে অবশ্যই তার অভিভাবক বা আইনী অভিভাবকের সঙ্গে একই আসনে ভ্রমণ করতে হবে। এক্ষেত্রে শিশুটি বেশিরভাগ সময়ই বিনামূল্যে অর্থাৎ বিনা টিকিটে ভ্রমণ করে থাকে। অথবা শিশুটিকে প্রাপ্তবয়স্কদের ভাড়ার মাত্র ১০% প্রদান করে ভ্রমণ করার নিয়ম। নিয়ম হল যাত্রার সময় যদি আপনার শিশুর বয়স ১ বছর হয় কিন্তু ফিরতি যাত্রার সময় বয়স ২ বছর হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে তার জন্য ফ্লাইট টিকিট বুক করতে হবে, কারণ সেক্ষেত্রে তাকে আর শিশু বা ইনফ্যান্ট হিসেবে দেখা হবে না। ২ থেকে ১২ বছর বয়সের বাচ্চাদের চাইল্ড বা বাচ্চা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এবং ১২ বছরের বেশি বয়সি যে কোনও ভ্রমণকারীকে একজন প্রাপ্তবয়স্ক হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় বলেই খবর।

You might also like!