Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

2 years ago

Skin Care: মেকআপ অন্যের সাথে ভাগ করছেন! জানেন মেকআপ শেয়ারে কি রোগ হতে পারে?

Makeup
Makeup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  প্রতিটি মহিলাই মেকআপ করতে ভালোবাসেন। অনেক সময় দেখা যায়, মেয়েরা তাদের বন্ধুদের মধ্যে একই মেকআপ কিট ব্যবহার করছেন। শুধু বন্ধুদের সাথে নয়, দুই বোনও একই মেকআপ কিট থেকে মেকআপ করছেন। তবে এর ফলে নানা রোগের সংক্রমণ ঘটতে পারে দাবি তোলেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, একই লিপস্টিক বা আইলাইনার অথবা মাস্কারা যদি একাধিক জন ব্যবহার করতে থাকেন, তা হলে বিভিন্ন ভাইরাস, ব্যাক্টেরিয়া এক জনের থেকে অন্য জনের মধ্যে ছড়াতে শুরু করবে। 

মেকআপ ব্রাশ

চিকিৎসকদের মতে, মেকআপ ব্রাশগুলি পরিষ্কার করেন না অনেকে। এর ফলে আগের দিনের ব্লাশ, গ্লিটার বা পাউডার লেগে থাকে। পরের দিন আবার সেগুলিই ব্যবহার করার ফলে ব্রাশে লেগে থাকা ত্বকের মৃতকোষ বা জীবাণু শরীরে ঢুকে যায়। এর থেকে ত্বকে র‌্যাশ, চুলকানি, প্রদাহ হতে পারে। 

চোখের মেকআপ

আইলাইনার, কাজল বা মাস্কারা কখনওই অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক নয়। এর থেকে কনজাংটিভাইটিস ছড়াতে পারে। একই কাজল বা আইলাইনার যদি একাধিক জন ব্যবহার করেন, তা হলে চোখে সংক্রমণ হতে পারে। চোখ ফুলে ওঠা, অনবরত জল পড়া, চোখের মণির চারপাশে লাল দাগ দেখা যেতে পারে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। 

লিপস্টিক

ঠোঁটের ত্বক খুবই সংবেদনশীল। মনে রাখবেন, লিপস্টিক বা লিপবাম কিন্তু আমাদের লালাতেও মিশে যায়। তাই একই লিপস্টিক বা লিপবাম যদি একাধিক জন ব্যবহার করতে থাকেন, তা হলে ত্বকের সংক্রমণ কেবল নয়, অন্যের শরীরে থাকা রোগজীবাণু আপনার শরীরেও বাসা বাঁধতে পারে। এর দরুন মুখ, গলা ও শ্বাসযন্ত্রের রোগ হতে পারে।


You might also like!