Breaking News
 
West Bengal Government: রেশন, আমফান, মিড ডে মিলসহ একাধিক প্রকল্পে তদন্ত, বিশেষ কমিশন গড়ল রাজ্য সরকার July 21 Martyrs' Day: ভিক্টোরিয়া হাউসে সভার আবেদন খারিজ, ২১ জুলাইয়ের কালীঘাট তৃণমূলের কর্মসূচি নিয়ে নতুন মোড় হাইকোর্টে Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে

 

Life Style News

6 months ago

Love & Relationships: পুরনো প্রেম কি সত্যিই ‘ওল্ড ইজ গোল্ড’? প্রাক্তনের সঙ্গে ফের সম্পর্কে জড়ানোর আগে ভাবুন এই বিষয়গুলি

Is Old Love Really ‘Gold’?
Is Old Love Really ‘Gold’?

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। জীবনের অনেক ক্ষেত্রেই এই প্রবাদ খাটে। প্রেমের ক্ষেত্রেও কি তাই? অনেকেই মনে করেন, ওল্ড ইজ গোল্ড। পুরনো মদের নেশা যেমন বেশি, তেমনই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা হঠাৎ জীবনে ফিরে এলে সেই টানটা চেনা-চেনা লাগে। স্মৃতি, অভ্যাস আর আবেগ—সব মিলিয়ে আবার নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখা শুরু হয়। কিন্তু এখানেই সাবধান হওয়া জরুরি।

ভুলে গেলে চলবে না, এই মানুষটির সঙ্গেই একদিন সম্পর্ক ভেঙেছিল। হয়তো আপনি নিজেই তাঁকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, কিংবা তিনিই নানা ভাবে বুঝিয়ে দিয়েছিলেন ‘আলবিদা’। তাহলে প্রশ্ন হল, সময় বদলালেও মানুষটা কি সত্যিই বদলেছে?

তাই এক্ষেত্রে কিছু বিষয় স্মরণে রাখা জরুরী-

১) চেনা মানুষ ভেবে আগেভাগেই নিজেকে উজাড় করে দেবেন না। বরং যেহেতু চেনা, সেহেতু সাবধানে পা ফেলুন। দেখুন এত বছর পর মানুষটা বদলেছে নাকি একই আছে! মানসিকতা বদলালেও সে বদল নতুন সম্পর্কের জন্য আদৌও পজিটিভ কিনা, সেটা বোঝাও জরুরি।

২) ঠিক কী কারণে আগেরবার বিচ্ছেদ! ঠিক করে মনে করে নিন। যদি এবারও সে ধরনের লক্ষণ নজরে পড়ে, তাহলে এগোনো উচিত হবে না।

৩) প্রাক্তন ফিরে এসেছে মানেই প্রথম দিন থেকেই গদগদ প্রেম নয়। বরং বন্ধুত্ব করুন। মধ্যিখানে যে ব্যবধান তৈরি হয়েছে, তা ধীরে ধীরে পূর্ণ করুন। সময় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।

৪) তুমি এসেছো ফিরে… তোমারই তো অপেক্ষায় ছিলাম! কিংবা আমি তোমার জীবনে কামব্যাক করে তোমায় ধন্য করেছি, এসব চিন্তা মাথাতে এলেও প্রকাশ করবেন না। মনে রাখুন, টেকেন ফর গ্রান্টেড হলেই কিন্তু মুশকিল।

৫) একটা ‘সরি’ শব্দে যদি সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে ইগো না রেখে, সরিটা বলে ফেলুন। দেখবেন সম্পর্ক ঠিক থাকবে। সামনের জনও মন খুলে তার প্রতিক্রিয়া দিচ্ছে কিনা খেয়াল রাখুন।

৬) ঠিক কী কী কারণে আগের বার ছাড়াছাড়ি হয়েছিল। ছকে নিন মনে মনে। সেগুলো মোটেই ফের করবেন না। বরং অ্যাডজাস্ট করুন। সম্পর্ক দীর্ঘায়িত করতে চাইলে এরচেয়ে মোক্ষম দাওয়াই আর কিছু নেই।

৭) ব্রেকআপ হয়েছিল তো কী হয়েছে। বার বার সেটা প্রিয় মানুষকে মনে করানোর কিছু নেই। বরং পুরনো কথা ভুলে নতুন করে সব কিছু শুরু করুন। আর হ্যাঁ, আপনি যখন জীবনে ছিলেন না, তখন কে বা কারা আপনার প্রাক্তনের প্রেমে ডুব দিয়েছিল, সে প্রশ্ন একেবারেই নয়! মোদ্দা কথা, কৌতূহল বাদ দিন। প্রাণ ভরে প্রেম করুন!

You might also like!