Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

4 months ago

Raja Yoga in palmistry: হাতের রেখায় কি রাজযোগের ইঙ্গিত আছে? ৩টি প্রধান রেখার গঠন দেখে বুঝে নিন আপনার ভবিষ্যৎ

Raja Yoga in palmistry
Raja Yoga in palmistry

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হস্তরেখা শাস্ত্র হলো জ্যোতিষবিদ্যার এক প্রাচীন ও প্রামাণিক শাখা। আমাদের হাতের তালুর রেখা এবং বিভিন্ন চিহ্ন আসলে জীবনের এক নীরব মানচিত্র, যা ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। হাতের পাতায় অসংখ্য রেখার আনাগোনা থাকলেও তিনটি রেখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়—জীবন রেখা, যা আমাদের আয়ু ও জীবনীশক্তি নির্দেশ করে; মস্তক রেখা, যা বুদ্ধিবৃত্তিক ক্ষমতার পরিচয় দেয়; এবং হৃদয় রেখা, যা আমাদের আবেগ ও সম্পর্কের কথা বলে। এর পাশাপাশি সূর্য, বুধ ও বিবাহ রেখার মতো সূক্ষ্ম রেখাগুলো মানুষের যশ, ব্যবসা এবং দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে।

হাতের প্রধান তিন রেখা

আমাদের হাতে সাতটি প্রাথমিক রেখা ও ১২টি সহযোগী রেখা থাকে। তবে সব সহযোগী রেখা সবার সব সময় দেখা যায় না। সাতটি প্রাথমিক রেখার মধ্যে কোনও কোনওটিও সবার হাতে থাকে না। তবে হস্তরেখা শাস্ত্রের মূল ভিত্তি হলো তিনটি প্রধান রেখা। এই তিনটি রেখা দিয়েই সবার আগে হস্তরেখা বিচার করতে হয়। এই তিনটি প্রধান রেখা হলো জীবন রেখা বা Life Line, মস্তক রেখা বা Brain Line এবং হৃদয় রেখা বা Heart Line। এই তিনটি রেখা সম্পর্কে জেনে নেওয়া যাক।

জীবন রেখা

হাতের তর্জনী থেকে বেরিয়ে বুড়ো আঙুল পর্যন্ত যায় জীবন রেখা। বুড়ো আঙুলের পর কব্জি পর্যন্ত ছড়ানো থাকে এই রেখা। শুক্রের ঘরকে ঘিরে থাকে জীবন রেখা।

মস্তক রেখা

মস্তক রেখা বা Brain Line কোনও একটি নির্দিষ্ট উৎস থাকে না। হাতের একাধিক জায়গা থেকে মস্তক রেখা বেরোতে পারে। হাতের পাতার মাঝ বরাবর এই রেখা প্রসারিত হয়। জীবন রেখা থেকে দ্বিতীয় মঙ্গল রেখা বা চন্দ্র রেখা পর্যন্ত এটি প্রসারিত হয়। এক এক জনের হাতে মস্তক রেখা এক এক রকম উৎস হয়। মস্তক রেখার অন্তত পাঁচটি উৎস থাকতে পারে।

হৃদয় রেখা

মস্তক রেখার সঙ্গে সমান্তরাল ভাবে এগোয় হৃদয় রেখা। কনিষ্ঠ আঙুলের নীচে বুধের ঘরকে ঘিরে এই রেখা প্রসারিত হয়। হৃদয় রেখা সূর্য ও শনির ঘরকে অতিক্রম করে বৃহস্পতির পর্বতের নীচে গিয়ে শেষ হয়। তবে সবার হাতে হৃদয় রেখার অবস্থান এক রকম হয় না।


You might also like!