Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

4 months ago

Instant Vastu Fix: বাস্তু দোষ কাটবে নিমেষেই! দোলের আগে এই ৭ জিনিস আপনার বাড়িতে আনবে পজিটিভ এনার্জি ও সুখ

Dol Purnima Vastu tips
Dol Purnima Vastu tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দেশজুড়ে দোল উৎসব পালিত হয়। এটি দোল পূর্ণিমা নামে পরিচিত। চলতি বছর ৩ মার্চ দোল পূর্ণিমা। বাঙালিরা পূর্ণিমায় দোল পালন করেন। তবে উত্তর ভারতে এ দিন হোলিকা দহন করে মাধ্যমে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের উৎসব পালিত হয়। এর পরের দিন, অর্থাৎ কৃষ্ণা প্রতিপদে হোলি খেলেন অবাঙালিরা, যা ধুলেন্ডি নামেও পরিচিত। পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে ও লক্ষ্মীর আশীর্বাদ পেতে দোল পূর্ণিমায় কয়েকটি কাজ অত্যন্ত শুভ। শাস্ত্র অনুযায়ী এই তিথিতে বাড়িতে কয়েকটি জিনিস আনলে লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে দোল পূর্ণিমায় কী কী বাড়ি আনবেন জেনে নিন।

দোলের আগে কী কী বাড়ি আনবেন?

অনেকবার চেষ্টা সত্ত্বেও জীবনে সাফল্য লাভ করা যাচ্ছে না? এর পিছনে বাস্তু দোষ একটি কারণ হতে পারে। বাস্তু দোষ কাটিয়ে ওঠার জন্য দোলের আগে একটি সুন্দর তোরণ আনুন ও বাড়ির প্রবেশদ্বারে লাগান। এর প্রভাবে বাস্তু দোষ কাটিয়ে ওঠা যায়।

বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে একটি অ্যাকোয়েরিয়াম রাখুন। এই দিকটিকে কুবেরের স্থান মনে করা হয়। এর ফলে পরিবারে সুখ-সমৃদ্ধির বাড়বে। দোলের আগে অ্যাকোয়ারিয়াম বাড়ি আনলে অর্থ লাভের পথ সুগম হবে।

জ্যোতিষ এবং বাস্তু পরামর্শ মেনে দোলের আগে বাড়িতে বাঁশ গাছ অর্থাৎ লাকি বাম্বু লাগান। লাকি বাম্বু সৌভাগ্য বৃদ্ধি করে। এই গাছটি নেতিবাচক শক্তি দূর করে এবং পরিবারের সদস্যদের সুস্থ রাখে।

বাড়িতে ক্রিস্টালের কচ্ছপ রাখাও অত্যন্ত শুভ। বাড়িতে কচ্ছপ রাখলে আর্থিক উন্নতি হয়। এর ফলে অঢেল ধন-সম্পত্তি লাভ করা যায়। পরিবারে ইতিবাচক শক্তির বিস্তার ঘটায় কচ্ছপ। ক্রিস্টাল ছাড়াও ধাতু বা স্ফটিকের কচ্ছপও রাখতে পারেন। কচ্ছপের পিঠে কুবের যন্ত্র আঁকা থাকলে, তা আরও শুভ।


You might also like!