Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Life Style News

2 years ago

Monsoon Tips :বর্ষায় নুন চিনি গলে যাচ্ছে? রইল সমাধান

Is the salt sugar melting in monsoon? There is a solution
Is the salt sugar melting in monsoon? There is a solution

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রান্নায় স্বাদ আনতে নুন, চিনির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু কম বা বেশি হলেই সেই খাবার মুখে তোলা দায় হয়ে পড়ে। তবে এখন অনেকেই সুস্থ থাকতে নুন, চিনি খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। কিন্তু তাই বলে সেগুলির যত্ন নেবেন না, তা তো হতে পারে না।

বর্ষাকালে নুন, চিনির বাড়তি যত্নের প্রয়োজন। এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। ফলে চিনি, নুন গলে যায়। দলা পাকিয়ে থাকে। ঠিক করে না রাখলে অল্প দিনেই নষ্ট হয়ে যায় এগুলি। দেখে নিন বর্ষায় নুন, চিনি সুরক্ষিত রাখার কিছু টিপস।

প্রথমত, বর্ষাকাল আসার আগে একটি এয়ারটাইট নুনের কৌট নিয়ে নিন। এবার ওই কৌট ধুয়ে মুছে শুকিয়ে নুন ঢেলে রাখুন। এরপর নুন কৌটো ঢাকা মুড়ে তাকে তুলে রাখুন। তবে কখনই ওভেনের পাশে রাখবেন না নুনের কৌট। এক্ষেত্রে নুন দীর্ঘদিন ভাল থাকে।

এরপরেও যদি নুন ভেজাভেজা লাগে তাহলে নুনের কৌটোর মধ্যে কয়েকটি চাল ফেলে দিন। তারপর এয়ারটাইট করে তুলে রাখুন। এতে নুন ঝরঝরে থাকবে। কারণ চালগুলি নুনের কৌটোর অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়।

নুনের কৌটোর মধ্যে রাজমার দানাও রাখতে পারেন। কারণ রাজমাও নুন থেকে অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। এমনকি নুনে গন্ধ হওয়ার সম্ভাবনাও থাকে না।

নুন ঝরঝরে রাখতে কৌটতে কয়েকটি পার্সলে পাতা রাখুন। এরপর ওই পাতার উপরে নুন ঢেলে দিন। এবার উপর থেকে দুটো লবঙ্গ দিয়ে ঢাকনা এয়ারটাইট করে রেখে দিন। এই ট্রিক্সেও ঝরঝরে থাকবে নুন।

নুন ঝরঝরে রাখতে কৌটতে কয়েকটি টুথপিক রেখে দিতে পারেন। কিন্তু কখনই টুথপিক ভাঙবেন না। বরং গোটা টুথপিক রাখলে ঝরঝরে থাকবে নুন।


You might also like!