Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

5 months ago

Delhi Cold wave: শৈত্যপ্রবাহে জবুথবু দিল্লি-এনসিআর, জারি হলুদ সতর্কতা

Cold wave intensifies in Delhi
Cold wave intensifies in Delhi

 

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি : শৈত্যপ্রবাহে জবুথবু দিল্লি-এনসিআর। দিল্লির অনেক স্থানে মঙ্গলবারও শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছে। ছিল ঘন কুয়াশার দাপট। আগামী ২৪ ঘণ্টাও শীতল আবহাওয়া বজায় থাকবে, পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা ও দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, বিহার ও সিকিমে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

দিল্লিতে বায়ুদূষণ কমছেই না, মঙ্গলবারও মাত্রাতিরিক্ত দূষণের কবলে ছিল জাতীয় রাজধানী। অক্ষরধাম এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০৫। আনন্দ বিহার এলাকাতেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০৫। যা খুবই উদ্বেগজনক পর্যায়ে পড়ে।

You might also like!