Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: অস্বস্তি কাটছেই না, গুমোট গরমে দুর্বিষহ অবস্থা দক্ষিণবঙ্গে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৬ এপ্রিল : বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দেখা নেই বৃষ্টির। দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ঘাটতি রয়েছে, তাও মিটছে না। গুমোট ও অস্বস্তিকর গরমে দুর্বিষহ অবস্থা কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। বৃষ্টি না হওয়ায় অস্বস্তি কাটছেই না, একেবারেই অসহনীয় পরিস্থিতি। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।

তবে, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। কলকাতায়ও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে মঙ্গলবারেও। চৈত্র মাস থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। গ্রীষ্মে উত্তাপ আরও বাড়তে পারে। ফলে বৃষ্টির যে ঘাটতি রয়েছে, তা পূরণ হওয়ার সম্ভাবনা আপাতত নেই বলেই মনে হচ্ছে।

You might also like!