Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Ram Navami 2025: রামনবমী উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার কলকাতায়, জেলাগুলিতেও বাড়তি সতর্কতা

Kolkata police prepare for Ram Navami
Kolkata police prepare for Ram Navami

 

কলকাতা, ৫ এপ্রিল : আগামীকাল রামনবমী, সেই উপলক্ষ্যে ও অশান্তির আশঙ্কায় সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। নিরাপত্তা জোরদার করা হচ্ছে মহানগরী কলকাতায়। জেলাগুলিতেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কলকাতায় সাড়ে ৩ থেকে ৪ হাজার পুলিশকর্মীকে নিরাপত্তা দেখভালের দায়িত্বে রাখা হচ্ছে। আর ওই দিন সারা রাজ্যে ২৯ জন আইপিএস অফিসার বিশেষ দায়িত্বে থাকবেন। শহরে বিভিন্ন শোভাযাত্রায় ডিসি, যুগ্ম পুলিশ অধিকর্তা পদমর্যাদার আধিকারিকেরা উপস্থিত থাকবেন। তা ছাড়া ওসি, ডিসি, এসি, জয়েন্ট সিপি-সহ পুলিশের পদস্থ আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে। যে যে রাস্তায় মিছিল যাবে, সেখানে পুলিশ পিকেটিং থাকবে। ড্রোন, সিসিটিভি এবং ভিডিয়োগ্রাফির মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।


You might also like!