Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Ram Navami 2025: রামনবমীর শুভেচ্ছা জানালেন সুকান্ত, প্রশাসনের কাছেও বিশেষ অনুরোধ

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ৫ এপ্রিল : আগামীকাল রামনবমী, তার আগে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। শান্তিপূর্ণভাবে যাতে রামনবমী উদযাপন করতে পারেন রাজ্যবাসী, এ জন্য পুলিশ ও প্রশাসনের কাছেও বিশেষ অনুরোধ জানিয়েছেন সুকান্ত মজুমদার। শনিবার এক ভিডিও বার্তায় সুকান্ত মজুমদার বলেছেন, "আগামীকাল রামনবমী উৎসব। সবাইকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। বাংলায়, লক্ষ লক্ষ - কোটি হিন্দু আগামীকাল রাস্তায় নামবেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, যাতে রাম নবমী শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায়, সেজন্য যথাযথ ব্যবস্থা করা হোক।"


You might also like!