Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 month ago

Abhishek Banerjee: ‘মেঘের আড়াল থেকে লড়ছে কমিশন’—ভোটযুদ্ধে বিজেপির ‘ট্রাম্প কার্ড’প্রসঙ্গে কড়া মন্তব্য অভিষেকের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের সুর আরও জোরালো করল তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, কমিশন পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে এবং ভারতীয় জনতা পার্টি-র প্রভাবেই সিদ্ধান্ত নিচ্ছে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম X-এ এই অভিযোগই পুনর্ব্যক্ত করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলার নির্বাচনে বিজেপির সবচেয়ে বড় ‘ট্রাম্প কার্ড’ হয়ে উঠেছে নির্বাচন কমিশন। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। 

অভিষেক লেখেন, “আপনি যদি ভাবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথ বিজেপির ট্রাম্প কার্ড, তাহলে ভুল করছেন। বিজেপির আসল ট্রাম্প কার্ড হল নির্বাচন কমিশন। যারা মেঘের আড়াল থেকে বিজেপির হয়ে লড়ে যাচ্ছে। বিজেপি যেভাবে বলছে, অনুগতর মতো ঠিক সেভাবে নির্দেশ মেনে চলছে। ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেগুলি পহেলগাঁও, দিল্লি, মনিপুর অথবা নয়ডা বেশি কাজে লাগানো সম্ভব। তাদের মোতায়েন করা হয়েছে বাংলায়। তৃণমূলের সকলের দিকে তাঁদের নজর রাখতে বলা হয়েছে। তার মধ্যে আমার পরিবারও রয়েছে।” 

অভিষেকের হুঁশিয়ারি, “যা-ই চাও না কেন। যাকেই টার্গেট করো না কেন, মনে রাখতে হবে আপনারা ঠিক আগামী ১৯ দিন বাংলায় রয়েছে। গুজরাটের বাবুরা যারা আমাদের দলীয় কর্মীদের ঘরে থাকার হুঁশিয়ারি দিয়েছেন। ভোটের ফলাফল প্রকাশের পর তাঁদের আর ৩০ মিনিটও বাংলায় দেখা যাবে না। এটা হুমকি নয়, চ্যালেঞ্জ।” 

বলে রাখা ভালো, বাংলায় গত কয়েকটি নির্বাচনে মোটেও আশানুরূপ ফল করেনি বিজেপি। ছাব্বিশের নির্বাচন তাদের কাছে ‘ডু অর ডাই’ ম্যাচের মতো। জয় নিশ্চিত করতে পরিকল্পনামাফিক ভোটমুখী বঙ্গে এসআইআর করা হয়েছে বলেই অভিযোগ শাসক শিবিরের।আর নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে নির্বিচারে ভোটারদের নাম দিচ্ছে বলেও দাবি তাদের। এই পরিস্থিতিতে একাধিকবার শাসক শিবিরের নিশানায় বিজেপি ও কমিশন। 

You might also like!