Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

4 months ago

Kolkata Metro: রবিবার রেড রোডের কার্নিভাল উপলক্ষে বিশেষ মেট্রো পরিষেবা

Kolkata Metro
Kolkata Metro

 

কলকাতা, ৪ অক্টোবর: রবিবার অর্থাৎ ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল৷ এই কার্নিভাল দেখার জন্য বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ৷ বৃহস্পতিবার দশমী হয়ে গেলেও রবিবার রেড রোডে পুজো কার্নিভালের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রীতি মেনে বৃহস্পতিতেই শেষ হয়েছে দুর্গাপুজোর পালা। সন্তানদের নিয়ে কৈলাশে ফিরেছেন উমা৷ রবিবার পুজো কার্নিভালের মধ্য দিয়ে এ বছরের মতো শেষ হবে বাঙালির দুর্গোৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরই রেড পুজো কার্নিভাল হয়।

ইতিমধ্যেই যেসব পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে,তাদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ রেড রোডে এই কার্নিভালে দেখতে বহু মানুষ ভিড় জমান। তবে কার্নিভাল দেখে বাড়ি ফেরার চিন্তা থাকবেনা দর্শনার্থীদের৷ কারণ তাঁদের জন্য থাকছে বিশেষ মেট্রো পরিষেবা৷ এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ৷

তাই রবিবার ব্লু ও গ্রিন লাইনে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা। স্বাভাবিক মেট্রো পরিষেবা শেষ হয়ে যাওয়ার পরেও ওই ব্লু ও গ্রিন, উভয় লাইনেই থাকছে ৬টি বিশেষ মেট্রো পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে ৩টি আপ ও ৩টি ডাউন লাইনে পরিষেবা পাওয়া যাবে৷ প্রতি ২০ মিনিট অন্তর মিলবে একটি মেট্রো।

You might also like!