
কলকাতা, ২৯ এপ্রিল : বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য তাঁর বোনকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন। বাইরে বেরিয়ে ছবিও তুললেন তিনি। জানালেন, এবারের ভোটে বিজেপির জয় নিয়ে তিনি প্রবল আশাবাদী।বুধবার সকালে বিধাননগরের একটি বুথে গিয়ে ভোট দেন শুভেন্দু অধিকারী। ভোটাধিকার প্রয়োগ করার পর শমীক বলেন, "আমাদের ব্যাটসম্যানরা নির্বাচনের প্রথম পর্বে সেঞ্চুরি করেছে, এখন লক্ষ্য ডাবল সেঞ্চুরি।' উল্লেখ্য, বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই পর্বে ১৪২টি আসনে চলছে ভোটগ্রহণ।
