Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 month ago

Mamata Banerjee:‘নির্লজ্জ কাজ’—দেবাশিস কুমারের বাড়িতে IT রেড নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ভোটের মুখে জমি দুর্নীতি ইস্যুতে তদন্তের জোরদার পদক্ষেপে ফের চর্চায় দেবাশিস কুমার। শুক্রবার সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আয়কর দপ্তর-এর আধিকারিকরা।সূত্রের খবর, তল্লাশি অভিযানে একাধিক নথি খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই তল্লাশির সঙ্গে জমি দুর্নীতি মামলার সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।এদিকে, কোচবিহারের জনসভা থেকে এই তল্লাশি নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শুক্রবার কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রাসমেলা ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, “কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। আর আমার প্রার্থীর বাড়ি, পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। নির্লজ্জ, বেহায়া, সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ।” ভোটবাক্সে মানুষ জবাব দেবেন বলেই ‘আত্মবিশ্বাসী’ তৃণমূলনেত্রী। বিজেপির বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। এভাবে ভোটের মুখে শাসক শিবিরকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেই দাবি মমতার।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে রাসবিহারীর প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। একটু বেলার দিকে প্রার্থীর শ্বশুরবাড়িতেও তল্লাশি করা হয়। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছন তৃণমূল সমর্থকরা। সেখানে স্লোগান তোলেন তাঁরা। অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাঁটেন আয়কর বিভাগের আধিকারিকরা। যা নিয়ম বিরুদ্ধ। এই ঘটনায় ক্ষুব্ধ দলীয় নেতা-কর্মীরা। ক্ষোভপ্রকাশ করেন খোদ তৃণমূলনেত্রীও।


You might also like!