kolkata

1 hour ago

Calcutta High Court TS Shivagnanam resigns : এসআইআর ট্রাইবুনালে ধাক্কা, ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন সিজে শিবজ্ঞানম

Calcutta High Court TS Shivagnanam resigns
Calcutta High Court TS Shivagnanam resigns

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:হঠাৎ করেই এসআইআর ট্রাইবুনাল থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁর এই পদত্যাগ ঘিরে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা যাতে ফের আবেদন করতে পারেন, তার জন্য ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই ট্রাইবুনালে ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম-সহ ১৯ জন প্রাক্তন বিচারপতি।

ট্রাইবুনালের বিচারপতিরা কোন পদ্ধতি মেনে আবেদন নিষ্পত্তি করবেন, তা ঠিক করতে সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ওই কমিটিতেও ছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তিনি ছাড়াও ওই কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণবকুমার দেব।

২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসআইআরের তালিকা প্রকাশ করেছিল, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ছিল বিবেচনাধীন (আন্ডার অ্যাডজুডিকেশন)। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সব ভোটারের তথ্য নিষ্পত্তির কাজ করেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। বিবেচনাধীন তালিকা থেকে ভোটার তালিকায় নাম ফিরেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন। বাদ পড়া ভোটারদের ট্রাইবুনালে আবেদন করার সুযোগ রয়েছে। সেই ট্রাইবুনালে আপিল শুনছিলেন প্রাক্তন বিচারপতি শিবজ্ঞানম।

You might also like!