kolkata

1 hour ago

Mamata Banerjee: ধর্মতলায় মমতার ধর্নার দ্বিতীয় দিন, এসআইআর-এর প্রতিবাদে অবস্থানে তৃণমূল নেত্রী

WB CM Mamata Banerjee
WB CM Mamata Banerjee

 

কলকাতা, ৭ মার্চ : ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্না দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এ অনিয়মের অভিযোগ তুলে ও প্রতিবাদে শুক্রবার থেকে ধর্না দিচ্ছেন তিনি। শনিবার দ্বিতীয় দিনে পড়ল তাঁর ধর্না। এদিন ধর্না মঞ্চ থেকে ডঃ সি ভি আনন্দ বোসের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করেন মমতা।

তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘‘রাজ্যপালকে কেন সরানো হয়েছে, সব জানি। এখন যাঁকে এনেছে, বিজেপির প্যারেড করা ক্যাডার। বাংলা অন্য। তামিলনাড়ুতে প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের একমাস আগে কেন রাজ্যপাল বদলে দিলেন। কাউকে কমপ্লিট করতে দিচ্ছেন না। ধনখড়কেও করতে দেননি। ধনখড় কী করেননি? এখান থেকে নিয়ে গেলেন উপরাষ্ট্রপতি করে। তার পরে নজরবন্দি। ভোটবন্দির মতো।’’

মমতা আরও বলেন, '‘আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন। তাঁকে সরিয়ে দেওয়া হল। কারণটা যদিও আমি জানি। কিন্তু আমি বলব না। তাঁকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলব। অনেকে চায় না, রাজভবন বিজেপির পার্টি অফিস হোক। ওখানে বিজেপির টাকা বিলি হোক। সবই করে। এরা কি নৈতিকতা মানে!’’

You might also like!