Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

kolkata

1 month ago

World Environment Day Event: চেতলায় পরিবেশ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ বিধায়ক পাপিয়া অধিকারীর

World Environment Day Celebration
World Environment Day Celebration

 

কলকাতা, ৬ জুন : শুক্রবার ছিল বিশ্ব পরিবেশ দিবস| সেই উপলক্ষে মেরা যুবভারত দক্ষিণ কলকাতা, সীমা সুরক্ষা বল (এসএসবি) ও চেতলা হিন্দ সংঘ যৌথভাবে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করে| পরিবেশ সচেতনতা পদযাত্রা, বৃক্ষ উপহার এবং চারাবৃক্ষ রোপণের আয়োজন করা হয়েছিল এদিন। হিন্দ সংঘ ক্লাব প্রাঙ্গণ থেকে বিধায়ক পাপিয়া অধিকারী এই পদযাত্রার সূচনা করেন। পরিবেশ রক্ষার শপথ বাক্য পাঠ করান তিনি। উপস্থিত ছিলেন এসএসবি-র ইন্সপেক্টর অজিত রঞ্জন ও অন্যান্য জওয়ানরা এবং মাই ভারত দক্ষিণ কলকাতার অ্যাকাউন্টেন্ট আনন্দ মন্ডল। স্বাগত ভাষণ দেন হিন্দ সংঘের সভাপতি তথা নিখিলবঙ্গ কল্যাণ সমিতির সম্পাদক প্রণব গুহ| উপস্থিত ছিলেন চেতলা থানার আধিকারিক নীলাদ্রি শেখর দুবে-সহ লায়ন্স ক্লাব অফ কলকাতা সাফল্য সম্প্রীতির সদস্যরা। পদযাত্রার পরে চেতলা পার্কে বৃক্ষরোপণ করেন এসএসবি-র জওয়ান ও হিন্দ সংঘের সদস্যরা।

You might also like!