kolkata

1 hour ago

Mamata-Abhishek press Meet: মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিক বৈঠক মমতা ও অভিষেকের

Mamata Banerjee and Abhishek Banerjee to hold press conference
Mamata Banerjee and Abhishek Banerjee to hold press conference

 

কলকাতা, ৫ মে : মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে বার্তা দেবেন নেত্রী। ১৫ বছর শাসনের পর ধরাশায়ী তৃণমূল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রে হেরে গিয়েছেন মমতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ব্যবধান ১৫ হাজারের বেশি। রাজ্যজুড়ে একাধিক কেন্দ্রে তৃণমূল হেরেছে। মুর্শিদাবাদ, কলকাতা, পূর্ব বর্ধমানের মতো তৃণমূলের ‘গড়ে’ থাবা বসিয়েছে বিজেপি। ১০০-রও নীচে নেমে এসেছে তৃণমূলের আসন। তৃণমূল সূত্রে খবর, দলের এই হারের পরে বিশদে মুখ খুলবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মমতা স্বয়ং ভবানীপুর আসন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন। এই হারের পরে নিচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা দানা বাঁধতে শুরু করেছে। এই অবস্থায় মঙ্গলবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করবেন মমতা। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক শুরু হবে। দলের হারের পরে তাঁরা কী বলবেন, সে দিকে নজর রয়েছে গোটা রাজ্যের।

You might also like!