Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Malay Ghatak:চা বাগান সংক্রান্ত আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই : মলয় ঘটক

Malay Ghatak
Malay Ghatak

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চা বাগান সংক্রান্ত আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই।  বিধানসভায় এমনটাই জানালেন শ্রম মন্ত্রী মলয় ঘটক। তিনি জানিয়েছেন, চা বাগানের সমস্ত আইন কেন্দ্রীয় আইন। একইসঙ্গে মন্ত্রী বলেছেন, এই মুহূর্তে আইনি জটিলতার কারণে রাজ্যের ১০টি চা বাগান বন্ধ রয়েছে।

উল্লেখ্য, চা বাগান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও কঠোর আইন না থাকার সুযোগ নিয়ে তারা যখন তখন বাগান বন্ধ করে পালিয়ে যাচ্ছেন। সরকারের তরফে তাদের নোটিশ দিয়েও সন্ধান মিলছে না এবং আইনি বাধ্যবাধকতার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না বলে শ্রমমন্ত্রী মলয় ঘটক শুক্রবার বিধানসভায় জানিয়েছেন। বিজেপি সদস্য বিশাল লামার এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রম মন্ত্রী জানান, চা বাগান সংক্রান্ত কোনও আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই। চা বাগানের সমস্ত আইন কেন্দ্রীয় আইন। চা পর্ষদের বিধিতেও চা বাগানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও বিধান নেই। আগে সাময়িক নিষ্পত্তি সংক্রান্ত একটি বিধান থাকলেও তা এখন তুলে দেওয়া হয়েছে।


You might also like!