Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

4 weeks ago

West Bengal Weather: কমছে কনকনে শীতের আমেজ, মহানগরীতে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা

West Bengal weather update
West Bengal weather update

 

কলকাতা, ৯ জানুয়ারি : মাঝে কয়েকদিন জমজমাট শীতের আমেজ অনুভূত হলেও, এবার কমছে জাঁকিয়ে ঠান্ডা। শুক্রবারও কলকাতায় সামান্য বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। তবে, তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচেই রয়েছে। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা থাকবে আরও একদিন। তার পর তাপমাত্রা কিছুটা বাড়বে। উত্তরে সেই সম্ভাবনা নেই আপাতত। তবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র থাকবে ঘন কুয়াশা।

জানুয়ারির প্রথম সপ্তাহেই ১০ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। বৃহস্পতিবার ভোরেও কলকাতার তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় শুক্রবার তাপমাত্রা সামান্য বেড়েছে। আরও একদিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে এ রকমই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। তার পরের দু’দিন ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে তাপমাত্রা। তার পরের তিন দিন তাপমাত্রার হেরফের হবে না। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না।

You might also like!