Country

1 hour ago

PM Modi Remembers Jayalalithaa: জন্মবার্ষিকীতে জয়ললিতাকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর

PM Narendra Modi with former TN Chief Minister late Jayalalithaa
PM Narendra Modi with former TN Chief Minister late Jayalalithaa

 

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি : জন্মবার্ষিকীতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক্স মাধ্যমে এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, জয়ললিতার জীবনযাত্রা ছিল অপরিসীম সাহস এবং দৃঢ় সংকল্পের প্রতীক। এর আগে গত রবিবার মন কি বাত অনুষ্ঠানেও জয়ললিতাকে স্মরণ করেছিলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "জয়ললিতা জি-কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি। একজন ক্যারিশম্যাটিক নেত্রী এবং অসাধারণ প্রশাসক হিসেবে তিনি অসংখ্য মানুষের হৃদয় ও মনে স্থান করে নিয়েছেন। তাঁর জীবনযাত্রা ছিল অপরিসীম সাহস এবং দৃঢ়তার সঙ্গে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর জোর দিয়ে কল্যাণমুখী শাসনব্যবস্থার পক্ষে ছিলেন। তিনি ছিলেন সহানুভূতিশীল এবং সিদ্ধান্তমূলক। তাঁর সঙ্গে আমার আলাপচারিতা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে স্মরণ করছি।"

You might also like!