Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Life Style News

4 months ago

DIY Natural Hair Color at Home: রাসায়নিক নয়, প্রাকৃতিক ছোঁয়ায় চুলে রঙের জাদু-ঘরোয়া উপকরণেই হাইলাইটের সহজ কৌশল

Home Remedies for Natural Hair Coloring
Home Remedies for Natural Hair Coloring

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চুলে হাইলাইট করার ইচ্ছে অনেকেরই থাকে। নতুন লুক, একটু আলাদা স্টাইল—সব মিলিয়ে হাইলাইট এখন ট্রেন্ড। তবে পার্লারে করা স্থায়ী হাইলাইট অনেক সময় সবার পছন্দ হয় না। তার উপর সেখানে ব্যবহৃত কড়া রাসায়নিক চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বাজারে যে সব হেয়ার ডাই পাওয়া যায়, সেগুলি সাময়িক ভাবে চুলে রং আনলেও তাতে থাকা অ্যামোনিয়া, প্যারাবেনের মতো উপাদান চুলের গোড়া দুর্বল করে দিতে পারে। অনেকের ক্ষেত্রে মাথার ত্বকে চুলকানি, জ্বালা বা অ্যালার্জির সমস্যাও দেখা দেয়। বিশেষ করে যাঁরা পাকা চুল ঢাকতে নিয়মিত ডাই করেন, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।


∆ কোন রঙের জন্য কী কী উপকরণ ব্যবহার করবেন?


* গাঢ় খয়েরি রং- চুলে গাঢ় খয়েরি রং বা ওই রঙেরই হাইলাইট করার জন্য কেনা ডাই নয়, বরং কফি ও হেনা পাউডার মিশিয়ে নিলেই হবে। এক কাপের মতো জলে কফি দিয়ে ফুটিয়ে লিকার তৈরি করে নিন। রং কতটা গাঢ় চান, সেই বুঝে কফি পাউডার নেবেন। এক কাপ জলে ৩-৪ চামচ নিলেই হবে। লিকার ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। এ বার এতে হেনা পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। পরের দিন চুলে মেখে ১-২ ঘণ্টা রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিন।

* লালচে বা মেরুন হাইলাইটের জন্য- এখন অনেকেই চুলে লালচে বা মেরুন রঙা হাইলাইট পছন্দ করেন। তার জন্য জরুরি ১ কাপ বিটের রস ও ১ চামচ নারকেল তেল। বিটের রসে সঙ্গে নারকেল তেল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এর পর এটি চুলে ভাল করে লাগিয়ে নিন। একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন অন্তত ১ ঘণ্টা। রোদে বসলে রং আরও গাঢ় হবে। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন।


* সোনালি হাইলাইট- চুলে হালকা সোনালি হাইলাইট ঘরেই তৈরি করে নিতে পারেন। তার জন্য লাগবে ক্যামোমাইল চা ও লেবু। দু’কাপের মতো ক্যামোমাইল চা বানিয়ে নিন। চায়ের লিকার ঘন হতে হবে। এর পর তাতে লেবুর রস মিশিয়ে নিন। একটি স্প্রে বোতলে চায়ের মিশ্রণ নিয়ে সারা চুলে মেখে নিন। এর পর অন্তত এক ঘণ্টার মতো রোদে চুল শুকোতে হবে। তার পর চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন।

চুলে রং আনতে গিয়ে যদি ক্ষতির আশঙ্কা এড়াতে চান, তা হলে ঘরোয়া উপায়ে প্রাকৃতিক হাইলাইটই হতে পারে ভরসা। কম খরচে, কম ঝুঁকিতে—চুলে রঙের ছোঁয়া এবার আপনার হাতেই।  

You might also like!