Country

2 hours ago

India AI Summit 2026 Day 3: এআই সামিটের তৃতীয় দিন, যোগ দিতে ভারতে একাধিক রাষ্ট্র প্রধান

Day 3 of India-AI Impact Summit 2026
Day 3 of India-AI Impact Summit 2026

 

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : এআই-ইন্ডিয়া ইম্প্যাক্ট সামিটের বুধবার তৃতীয় দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত এই শীর্ষ সম্মেলন। এই সামিটে যোগ দিতে বুধবার ভারতে এলেন একাধিক রাষ্ট্র প্রধান। বুধবার সকালেই দিল্লিতে এসে পৌঁছন সুইডেনের উপ-প্রধানমন্ত্রী এবং জ্বালানি, ব্যবসা ও শিল্পমন্ত্রী এব্বা বুশ। তাঁকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানানো হয়।

এছাড়াও স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজোন বুধবার ভারতে এসে পৌঁছেছেন। তাঁকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী। মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর জন্য ভারতে পৌঁছেছেন, তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী।

You might also like!