
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে এলপিজি সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের ৩ সদস্য। শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির মদনপুর খাদার এলাকায়। শনিবার মদনপুর খাদার এলাকার একটি বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার লিক হওয়ার ফলে বিস্ফোরণ হয়, এরপর আগুন ধরে যায়। এই ঘটনায় একই পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হন। তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিবেশীরা জানান, আমরা তখন ঘুমিয়ে ছিলাম। আচমকাই খুব জোরে একটা বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে এলাকা কেঁপে ওঠে। একটি বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আহত হয়েছেন ওই বাড়ির ৩ সদস্য। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
