Breaking News
 
West Bengal Government: রেশন, আমফান, মিড ডে মিলসহ একাধিক প্রকল্পে তদন্ত, বিশেষ কমিশন গড়ল রাজ্য সরকার July 21 Martyrs' Day: ভিক্টোরিয়া হাউসে সভার আবেদন খারিজ, ২১ জুলাইয়ের কালীঘাট তৃণমূলের কর্মসূচি নিয়ে নতুন মোড় হাইকোর্টে Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে

 

West Bengal

4 months ago

Bengal Weather Forecast: মার্চের শুরুতে ফের বাড়বে তাপমাত্রা, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ ও উত্তরবঙ্গে

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির প্রত্যাশা নেই উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও, মার্চ শুরুতে ফের চড়বে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৬-দিন কলকাতা ও আশেপাশের এলাকা থাকবে মূলত শুষ্ক। এই সময়ে তাপমাত্রার বিশেষ তারতম্য হবে।

একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চ মাসের শুরুতে ফের বাড়বে তাপমাত্রা। মার্চের শুরু থেকেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। ওই সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রাই বাড়বে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।

You might also like!